• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৭:১৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:
সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত

সব সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট: দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ২৯ অক্টোবর বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে— সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এটিভি/এসটিও