• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৩:৩৫ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস

২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:৪৬

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: অক্টোবরে বঙ্গোপসাগরে ৩টি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসে ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি (এক মাসের) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে এ মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে।

অক্টোবরের তাপমাত্রার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

নদ-নদীর অবস্থা

অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের কিছু কিছু স্থানে পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

কৃষি আবহাওয়া

এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.০-৪.০ মি.মি. এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪.০-৬.০ ঘন্টা থাকতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০