• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৪:০৪ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হলেও বৃষ্টি থাকবে আরও দুই দিন

২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৫:২১

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হলেও বৃষ্টি থাকবে আরও দুই দিন

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছ দিয়ে এটি অতিক্রম করছে। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ের অবস্থা থেকে দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উড়িষ্যার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রমের পথে রয়েছে। উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ২১ নভেম্বর শনিবারও দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ওই দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন

বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩






আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:২১

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬