• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৩:৪০ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

সারা দেশে তাপমাত্রা কমতে পারে, বজ্রসহ বৃষ্টির আভাস

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৯:৫০

সারা দেশে তাপমাত্রা কমতে পারে, বজ্রসহ বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট: সারা দেশে আজ ১৯ সেপ্টেম্বর শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নারায়ণগঞ্জে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়, ১২৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিমাপ অনুযায়ী, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী হিসেবে গণ্য করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:১১


বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা
বিষপানে ৩ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বাবা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৮:৫৫