নিজস্ব প্রতিবেদক : শীতের রেশ কাটতেই বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী।
২ মার্চ সোমবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ। দুপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।


ঢাকা ছাড়াও দেশের আরও ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এরপর গত সপ্তাহে আবার বৃষ্টি হয়। তবে রাজধানীতে বৃষ্টি হয়নি। হয়েছে মূলত উপকূলীয় জেলা সাতক্ষীরা, বরিশালের দিকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available