• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৫:২৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

২ মার্চ ২০২৬ বিকাল ০৪:২১:০৩

কুমিল্লায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০বিজিবি)।

২ মার্চ সোমবার দুপুরে ১০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার গভীর রাতে  কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেপা নামক স্হানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লে ও বাজি গুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০