• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:১৪:৫২ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

৯ আগস্ট ২০২৬ দুপুর ০১:০২:৫৭

নৌকায় ভীমরুলির ভাসমান পেয়ারা হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন। এর আগে তিনি বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরির্দশন করেন।

৯ আগস্ট রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোর ক্যাপশনে বলা হয়েছে, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এর আগে আরেক ক্যাপশনে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

ভিমরুলির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে গিয়ে তিনি ছোট একটি নৌকায় চরে ভাসমান পেয়ারা বাজার ঘুরে ঘুরে দেখেন।

পরে একটি ট্রলারে করে এবং তার সফরসঙ্গীদের নিয়ে পেয়ারা বাগানে যান। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিকের সঙ্গে কথা বলেন। ঘণ্টাকাল ভিমরুলি এলাকায় থেকে বহর নিয়ে ফিরে যান বরিশালে।

এর আগে গতকাল শনিবার রাতে দুই দিনের সফরে বরিশাল গেছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রথমেই বরিশাল সার্কিট হাউসে যান তিনি। তার দুদিনের সফরের মধ্যে অন্য কর্মসূচিগুলো হলো বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন। আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। পরে অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষে ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন তিনি।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৪:২৭