• ঢাকা
  • |
  • রবিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:০৪:৩০ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৪:২৭

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

৯ আগস্ট রোববার সকালে শজিমেক হাসপাতালের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। ধাক্কার তীব্রতায় পেছন থেকে আসা ট্রাকটির সামনের অংশ ও কেবিন দুমড়ে-মুচড়ে যায়। এতে একজন গুরুতর আহত হয়ে কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কেবিনে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি আহত অন্যদেরও উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর সড়কের ওপর দুটি ট্রাক পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩