• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সকাল ১০:২১:০০ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৬

চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশযান প্রস্তুতকারী ও মহাকাশ ভ্রমণ সেবা প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের বসবাসযোগ্য একটি শহর তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

Ad

মাস্কের ধারণা, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এমন একটি শহর গড়ে তোলা সম্ভব। এতদিন তার মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন। তবে এখন তিনি মনে করছেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আগে চাঁদে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই ২০২৭ সালের শুরুর দিকে চাঁদে একটি রোবটচালিত যান পাঠানোর পরিকল্পনা করেছে স্পেসএক্স।

Ad
Ad

উল্লেখ্য, ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি। ফলে দীর্ঘ বিরতির পর আবারও সেখানে ফেরার উদ্যোগ জোরদার হচ্ছে। মাস্ক জানান, অনেকের ধারণা স্পেসএক্স মূলত সরকারি কাজের ওপর নির্ভরশীল। বাস্তবে তাদের মোট আয়ের খুব সামান্য অংশই আসে নাসা থেকে। স্পেসএক্সের বড় আয়ের উৎস হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যার প্রচারে এখন টেলিভিশন বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

এদিকে, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা মাস্কের প্রতিষ্ঠানগুলো মহাকাশে বড় আকারের কম্পিউটার সেন্টার স্থাপনের বিষয়েও ভাবছে। পাশাপাশি তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বর্তমানে রোবট তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:৩২


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:০৯


ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১১:১৮


Follow Us