• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:২৯ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

২৯ মে ২০২৫ সকাল ০৮:৪৫:৪২

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

এশিয়ান ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আগামী এক মাসের মধ্যেই ডিজিটাল এই পেমেন্ট সিস্টেম কাজ শুরু করবে।

২৮ মে বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।

আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।

জানা গেছে, গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না। তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই।

ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন, আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে। তবে, ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা ‘পিয়ার-টু-পিয়ার’ (ব্যক্তি থেকে ব্যক্তি) ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না, যদি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরণ এবং লেনদেনের প্রকৃতির ওপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
আ. লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:২২



সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
সন্দেহভাজন সেই ৯ ক্রিকেটারের বিরুদ্ধে আর অভিযোগ নেই
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৩০

প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
প্রেমের টানে চীন থেকে বরিশালে যুবক, ধর্ম পাল্টে বিয়ে
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৫


রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২২

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৪৮৭ জন গ্রেফতার
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৬

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৭

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৬