• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:৪১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে

১৯ এপ্রিল ২০২৫ রাত ১২:৩০:৫৪

গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে

প্রযুক্তি ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে তাদের নতুন প্রজন্মের গ্রাফিক্স কার্ড সিরিজ জিফোর্স আরটিএক্স ৫০৬০ টিআই ও ৫০৬০। এনভিডিয়ার-র অত্যাধুনিক ব্লাকওয়েল আর্কিটেকচারে তৈরি এই গ্রাফিক্স কার্ডগুলো ১৬ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাচ্ছে।

গিগাবাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই গ্রাফিক্স কার্ডগুলো মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রাথমিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে নতুনভাবে উন্নত উইন্ডফোর্স (WINDFORCE) কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় ব্যবহারে হাই-পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করে।

নতুন হক ফ্যান (Hawk Fan) ডিজাইন ব্যবহার করে এই কুলিং সিস্টেম ৫৩.৬% বেশি এয়ার প্রেসার এবং ১২.৫% বেশি এয়ার ভলিউম প্রদান করে। এছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকছে সার্ভার গ্রেড কন্ডাকটিভ জেল, সরাসরি জিপিইউ কনট্যাক্ট কপার প্লেট ও কম্পোজিট হিট পাইপ, যা দীর্ঘ ব্যবহারে তাপমাত্রা কম রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন

নব্বই হাজার উদ্যোক্তার ডিজিটাল সক্ষমতা বাড়িয়েছে সাইবার হাইজিন প্রশিক্ষণ

গিগাবাইট বিভিন্ন ব্যবহারকারীর জন্য এই সিরিজে একাধিক মডেল এনেছে।

এলিট (ELITE) মডেল, অরাস সিরিজের অংশ হিসেবে উন্নত কুলিং ও স্ক্রিন কুলিং সুবিধা নিয়ে এসেছে। গেমিং ও অ্যারো মডেল, হাই-পারফরম্যান্স গেমিং এবং কনটেন্ট ক্রিয়েটরের জন্য। অ্যারো মডেলটিতে রয়েছে সাদা ও রূপালি রঙের আধুনিক ডিজাইন। ঈগল আইস (EAGLE ICE) মডেল, অল-হোয়াইট পিসি বিল্ডের জন্য এটি। এছাড়াও উইন্ডফোর্স মডেল, সাধারণ কালো রঙে তৈরি, যারা স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা চান, তাদের জন্য এটি বেশ উপযুক্ত।

ছোট সাইজের পিসি বিল্ডের কথা মাথায় রেখে আরটিএক্স ৫০৬০ ( RTX™ 5060) মডেলে মাত্র ১৮২ মিমি দৈর্ঘ্যের কমপ্যাক্ট সংস্করণও রাখা হয়েছে।

আরও পড়ুন

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

নতুন এই গ্রাফিক্স কার্ডগুলো গেমিং এবং এআইভিত্তিক কাজের ক্ষেত্রে উন্নততর পারফরম্যান্স ও কুলিং সুবিধা দেবে বলে আশা করছে গিগাবাইট। এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করুন গিগাবাইট-এর অফিসিয়াল ওয়েবসাইট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮