• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৬:০৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

আট বছর পর আহ্বায়ক কমিটি পেল নওগাঁ জেলা ছাত্রদল

৩ মে ২০২৬ সকাল ০৯:০৫:২৫

আট বছর পর আহ্বায়ক কমিটি পেল নওগাঁ জেলা ছাত্রদল

নওগাঁ প্রতিনিধি: প্রায় আট বছর পর নওগাঁ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।২ মে শনিবার কেন্দ্রীয় কমিটির প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘ সময় পর কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ঘোষিত কমিটিতে মো. মামুন বিন ইসলাম দোহাকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজাহান বাদশাহ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহিদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, এ কে হানিফ, হাফিজুর রহমান আকাশ, জুনায়েদ আহমেদ ও আল আমিন বাদশা।

আরও পড়ুন

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান

কমিটির সদস্য সচিব করা হয়েছে তাইজুল ইসলাম তাজকে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ বলেন, প্রায় আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২