• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৫:২৭ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নিল হালান্ডের নরওয়ে

১২ জুলাই ২০২৬ সকাল ০৮:১৯:৫০

বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নিল হালান্ডের নরওয়ে

স্পোর্টস ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের স্বপ্ন থামিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

ম্যাচের শুরুতে বলের দখলে আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল পায় নরওয়ে। ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপ পোস্টে লেগে জালে জড়ানো শটে দলকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্ক্যান্ডিনেভিয়ানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে দুর্দান্ত গোল করে সমতা ফেরান জুড বেলিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে নরওয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৬তম মিনিটে টরবিয়র্ন হেগেম বল জালে পাঠালেও ভিডিও রিভিউতে দেখা যায়, আর্লিং হালান্ড বক্সের ভেতরে ইংল্যান্ডের ইলিয়ট অ্যান্ডারসনের ওপর ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিলান্ডের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে দ্রুত জালে ঠেলে দেন বেলিংহ্যাম। সেটিই শেষ পর্যন্ত ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলে দেয়।

ম্যাচে নরওয়ে ৫২ শতাংশ বলের দখল রেখে ১৩টি শট নেয়, যার মধ্যে কয়েকটি সুযোগ নষ্ট করেন আর্লিং হালান্ড। পুরো ম্যাচেই তাকে তুলনামূলক নিষ্প্রভ দেখা যায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মাঠে নামানো হয় ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে।

এই জোড়া গোলের মাধ্যমে চলতি আসরে বেলিংহ্যামের গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। গোলদাতার তালিকায় তিনি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি, দুজনেরই গোল আটটি। সাত গোল করে তাদের পেছনেই রয়েছেন হালান্ড।

প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে আলোড়ন তোলা নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হলেও ইংল্যান্ড এখন শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেল।

সূত্র: রয়টার্স, এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
১২ জুলাই ২০২৬ সকাল ০৮:১০:৪৮


Follow Us