• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:০৮ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা

২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২০

হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় হারের পর এবার জরিমানার মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় তিন ওভার কম করেছিল শ্রীলঙ্কা। সময়ের অনুমোদিত ছাড় হিসাব করার পরও তাদের তিন ওভার ঘাটতি ছিল বলে জানিয়েছে আইসিসি।

ধীর ওভার রেটের এই অপরাধের কারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শ্রীলঙ্কার ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেন। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী সদস্যদের আচরণবিধির ২.২২ ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে। এই ধারাটি নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার রেট পূরণ না করার অপরাধ নিয়ে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দলের প্রতিটি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। শ্রীলঙ্কা তিন ওভার পিছিয়ে থাকায় তাদের জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে আইসিসির প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ধীর ওভার রেটের অভিযোগ আনেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ওয়েন নাইটস ও গ্রাহাম লয়েড। তাদের সঙ্গে অভিযোগে ছিলেন তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ কর্মকর্তা জেমস মিডলব্রুক।

তবে মাঠের পারফরম্যান্সেও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ড ৮৯ রানে জয় পায়। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

এদিকে প্রথম ওয়ানডের পর আজ (২৪ সেপ্টেম্বর) দুই দল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। প্রথম ম্যাচে হারের পর শ্রীলঙ্কার সামনে এখন সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া।

সূত্র: জাগো নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৩০


ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৫৯


চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:০১

হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
হারের পর এবার জরিমানার কবলে শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২০

এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
এক হাতে তালি বাজে না: অনিন্দিতা বসু
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৮



২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪০:১৬