• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৫:৫৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক

২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৩:৪৫

লালমনিরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আওয়ামী লীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও অনলাইনে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে সদর থানা যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

২৩ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মজিবর রহমান টুলু জেলা সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইন যোগাযোগের মাধ্যম টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত গোপন বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছিল- এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২