• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:১১:৩৭ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:৪১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে দর্শকদের জন্য নেই গ্যালারি। এর মধ্যেও জ্যোতিদের খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশি কয়েকজন প্রবাসী। পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে হতাশ হয়েই ফিরতে হয় তাদের। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে হেরেছে বাংলাদেশ।

এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের সম্ভাবনা ছিল নারী ক্রিকটে। হাংজু এশিয়ান গেমসে জ্যোতিরা পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল। এবার সেই পদক হাতছাড়া হয়েছে। নারী এশিয়া কাপে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করতে পারেনি। এশিয়ান গেমসেও সেই ব্যর্থতার চিত্রই দেখা গেল।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বৃষ্টি হলেও চীনকে হারিয়ে জ্যোতিরা সেমিফাইনালে উঠে। এরপর ভারতের কাছে ১১৪ রানে হেরে পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ে নামে বাংলাদেশ। এই ম্যাচেও হতশ্রী পারফরম্যান্স। ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৬ রান খুব বড় সংগ্রহ নয়। দিন দুয়েক আগেই শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ১৭০ রানের বেশি তাড়া করে জিতেছে। এই ভেন্যুতেই এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছেন ভারতের শেফালি ভার্মা। অন্য দলের ব্যাটাররা রান করলেও জ্যোতিদের ব্যাট হাসছে না।

১৪৬ রান তাড়া করতে নেমে ২০ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটাররা ভুল শট সিলেকশনে উইকেট হারান। অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা উইকেটে টিকে থাকার চেষ্টা করেন। তাদের জুটিতে ৪৭ রান আসলেও ওভারপ্রতি রানের চাপ বাড়তে থাকে। সেই চাপ কাটাতে দ্রুত রান তুলতে গিয়ে অধিনায়ক জ্যোতি বড় শট খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন।

এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের ফিল্ডিং। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাতিমা সানা ইনিংসের শুরুতেই ক্যাচ দিয়েছিলেন। বাংলাদেশি ফিল্ডাররা সেই ক্যাচ মিস করায় সানা ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশি ফিল্ডাররা ভুল করলেও পাকিস্তানের ফিল্ডাররা দুর্দান্ত দু’টি ক্যাচ নিয়েছেন।

জ্যোতি-সুপ্তার জুটির সময় বাংলাদেশ কিছুটা হলেও ম্যাচে ছিল। জ্যোতি আউট হওয়ার পর পাকিস্তানের ব্রোঞ্জ পদক জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা। সুপ্তা এক প্রান্তে আগলে রাখলেও অন্য প্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। পাকিস্তানি স্পিনার উম্মে হানি ৪ ওভারে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দল দুই ম্যাচ খেলছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুুই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই ভালো কিছু চোখে পড়েনি। টিম স্পিরিট ও জয়ের মানসিকতাও সেভাবে দেখা যায়নি। আজ ব্রোঞ্জপদকের ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ইতিবাচক ছিল না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫২:২৭






পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ
২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:৪১

জামালপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
জামালপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৩:৩০

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:২০