জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনের ধাক্কায় তাহমিনা আক্তার (২৬) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
২১ সেপ্টেম্বর সোমবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
তাহমিনা আক্তার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রী বলে জানা গেছে। তিনি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে।
জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট যাত্রা বিরতি শেষে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। এ সময় জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনের সঙ্গে তাহমিনা আক্তারের ধাক্কা লাগে। এতে তিনি ট্রেনের নিচে চলে যান। মেয়েটি মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এ বিষয় জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহত নারীর কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগটির মধ্যে একটি কলেজের আইডি কার্ড ছিলো। কার্ডটির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available