• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫০:৩৯ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৬:১৬

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়েরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতাও আরও সমৃদ্ধ হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালক হাসিনুর রহমান টিংকু। এ ছাড়া বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বক্তব্য দেন।

আয়োজকেরা জানান, ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। অংশ নেওয়া অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চীনা তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

বালকদের এককে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের বিশ্ব জুনিয়র র‍্যাঙ্কিং ১ হাজার ৫৯। বালিকাদের এককে শীর্ষ র‍্যাঙ্কিংয়ে রয়েছেন ভারতের শেখ শাজফা। তাঁর বিশ্ব জুনিয়র র‍্যাঙ্কিং ২ হাজার ৪৫।

টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের মূল ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় বাছাইপর্ব এবং চারজন করে খেলোয়াড় বিশেষ সুযোগের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন।

রাজশাহীর পাঁচজন খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী সরাসরি মূল ড্রয়ে খেলবেন। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।

টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩১:৪৭



দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:৫২



উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি
উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি
৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:৩৭