• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৭:৫৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান

১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে সফরকারীরা।

ইনিংসের শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্য ওপেনার সাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান।

Ad
Ad

ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করে এই জুটি ভাঙেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাদাকাত, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

Ad

এরপর ব্যাট করতে নামেন তরুণ ব্যাটার শামিল হুসাইন। তবে বড় কিছু করতে পারেননি তিনি। ২২ বলে ৬ রান করে আউট হন। অন্যদিকে ধীরে ধীরে রান তুলছিলেন সাহিবজাদা ফারহান। শেষ পর্যন্ত ৪৬ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা দলের হাল ধরেন। দুজন মিলে ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন। তবে বিতর্কিত একরান আউটে থামতে হয় সালমানকে। তিনি ৬৩ বলে ৬৪ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে রিজওয়ান করেন ৪৪ রান।

শেষ দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় রান তুলতে পারেনি পাকিস্তানের নিচের সারির ব্যাটাররা। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও হারিস রউফ ২ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ২টি উইকেট। বাকি তিনটি উইকেট নেন তিনজন বোলার। জয়ের জন্য এখন বাংলাদেশের প্রয়োজন ২৭৫ রান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮






ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
১৪ মার্চ ২০২৬ সকাল ০৮:৪৬:২৮



Follow Us