• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩২:০০ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত

১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:৫১

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে বিদায় করে সেমিতে ভারত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। 'বি' গ্রুপে তাদের সঙ্গী হিসেবে আগেই শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান।

১১ নভেম্বর বুধবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে লিড এনে দেন সুহাইল ভাট। আসরে দুই ম্যাচেই তিন গোল করলেন ভারতীয় এই ফরোয়ার্ড। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় ভারত।

প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। তবে একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি তারা। তাতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে গেল ভারত।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখবেন (১১ নভেম্বর ২০২৬)

সাফে ভারতের দুর্দান্ত পরিসংখ্যান। টুর্নামেন্টে ৯ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ। এখন পর্যন্ত সাফে ১৫ বার অংশ নিয়ে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে দলটি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২১