• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৭:৪৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে : বিমানমন্ত্রী

১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৫৪

নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে : বিমানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

১১ নভেম্বর বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

তিনি আরও জানান, বিমান বহর আধুনিকায়ন এবং টেকসই মিক্সড ফ্লিট তৈরির লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হবে।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২১






আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১২:০৬