• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩৪:০২ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

২০৩০ পর্যন্ত পিএসজির কোচ এনরিকে

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:৩১

২০৩০ পর্যন্ত পিএসজির কোচ এনরিকে
লুইস এনরিকে। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই) সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হলো লুইস এনরিকের। স্প্যানিশ এই কোচের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেছে ফরাসি ক্লাবটি। ফলে ২০২৭ সালে শেষ হতে যাওয়া আগের চুক্তির মেয়াদ বেড়ে ২০৩০ সাল পর্যন্ত হয়েছে।

মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচের আগে ৪ সেপ্টেম্বর শুক্রবার এনরিকের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় পিএসজি। একই দিনে ক্লাবের আরও পাঁচ ফুটবলারের সঙ্গেও নতুন চুক্তির ঘোষণা আসে।

পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, এই খেলোয়াড় ও এনরিকে ক্লাবের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের মূল্যবোধ ধরে রাখার কথাও জানান তিনি।

চুক্তি নবায়নের ঘোষণার পর ঘরের মাঠে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পান এনরিকে। তবে আনন্দটা শেষ পর্যন্ত পুরোপুরি উপভোগ করতে পারেনি পিএসজি। মোনাকোর কাছে ২-১ গোলে হেরে নতুন লিগ মৌসুমে টানা তিন ম্যাচেও জয়হীন রইল তারা।

ম্যাচ শেষে এনরিকে অবশ্য নিজের নতুন চুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। ৫৬ বছর বয়সী এই কোচ জানান, তার কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো ক্লাবে তিন বছরের বেশি সময় থাকার সুযোগ হচ্ছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনের তুলনায় এখন নিজেকে আরও বেশি অনুপ্রাণিত বলেও জানান তিনি।

২০২৩-২৪ মৌসুমের আগে ক্রিস্তফ গালতিয়েরের জায়গায় পিএসজির দায়িত্ব নেন এনরিকে। এরপরই ক্লাবটির দীর্ঘদিনের অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করেন তিনি। ২০২৫ সালের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপসেরার মুকুট জেতে পিএসজি। এরপর গত মে মাসে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে ফরাসি ক্লাবটি।

এনরিকের অধীনে পিএসজি এখন পর্যন্ত তিনটি লিগ ওয়ান ও দুটি ফরাসি কাপও জিতেছে।

সূত্র: গোল ডট কম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




২০৩০ পর্যন্ত পিএসজির কোচ এনরিকে
২০৩০ পর্যন্ত পিএসজির কোচ এনরিকে
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:৩১

জামালপুর বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ১
জামালপুর বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ১
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:০৪



৫ দিন পর হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু
৫ দিন পর হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:৪৩


নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:০৭