• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৯:২৯ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

দেখে নিন মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার

১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:৫৫

দেখে নিন মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের বেশি সময় জাতীয় দলের হয়ে খেলার পর অসংখ্য দলীয় ও ব্যক্তিগত সাফল্য সঙ্গে নিয়েই আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানিয়েছেন তর্কসাপেক্ষে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

৩১ আগস্ট সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিদায়ী বার্তায় মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...।’

এর আগেও একবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন মেসি। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার টানা তিনটি ফাইনালে হারের হতাশায় তিনি আচমকাই অবসরের ঘোষণা দেন। তবে সেই সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই মাস পরই অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে আসেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপরের গল্পটা ইতিহাস। দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে মেসির নেতৃত্বে সাফল্যের সোনালি অধ্যায় শুরু করে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ সালে দুটি কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে দেশের দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি। এছাড়া ইতালিকে হারিয়ে জেতেন ফিনালিসিমার শিরোপাও।

জাতীয় দলের হয়ে ২১ বছরের ক্যারিয়ারে মেসি খেলেছেন ২০৭ ম্যাচ। করেছেন ১২৫ গোল। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করার রেকর্ড দুটিই তার দখলে।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে আপাতত খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে বিদায় নিলেও অসংখ্য রেকর্ড, অর্জন এবং স্মরণীয় মুহূর্তের মাধ্যমে ফুটবল ইতিহাসে চিরকালই উজ্জ্বল হয়ে থাকবে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

এক নজরে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার:

অভিষেক: ১৭ আগস্ট, ২০০৫
শেষ ম্যাচ: ১৯ জুলাই, ২০২৬
ম্যাচ: ২০৭
গোল: ১২৫
অ্যাসিস্ট: ৬৮
হলুদ কার্ড: ৯
লাল কার্ড: ২

বিশ্বকাপ:
ম্যাচ: ৩৪
গোল: ২১
অ্যাসিস্ট: ১২

কোপা আমেরিকা:
ম্যাচ: ৩৯
গোল: ১৪
অ্যাসিস্ট: ১৮

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ:
ম্যাচ: ৬১
গোল: ৫৪
অ্যাসিস্ট: ২২

বিশ্বকাপ বাছাইপর্ব:
ম্যাচ: ৭২
গোল: ৩৬
অ্যাসিস্ট: ১৪

ফিনালিসিমা:
ম্যাচ: ১
গোল: ০
অ্যাসিস্ট: ২

শিরোপা:

বিশ্বকাপ: ১ (২০২২)
কোপা আমেরিকা: ২ (২০২১ ও ২০২৪)
ফিনালিসিমা: ১ (২০২৪)

ব্যক্তিগত অর্জন:

বিশ্বকাপ গোল্ডেন বল: ২ (২০১৪ ও ২০২২)
বিশ্বকাপ সিলভার বল: ১ (২০২৬)
বিশ্বকপ সিলভার বুট: ২ (২০২২ ও ২০২৬)
কোপা আমেরিকা গোল্ডেন বল: ২ (২০১৫ ও ২০২১)
কোপা আমেরিকা গোল্ডেন বুট: ১ (২০২১)
ফিফা বর্ষসেরা খেলোয়াড়: ৮ (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:২৮

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২০







বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৪:৩১