• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫০:৫৭ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩২:১৪

ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাহিদা আক্তারের বিধ্বংসী বোলিংয়ে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে ইন্দোনেশিয়া। ওপেনার মারিয়া ও প্যাঙ্গেসতুতির দ্রুত রান তোলায় কিছুটা চাপেও পড়ে বাংলাদেশ। তবে মারুফা আক্তারের জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর নাহিদা আক্তার, মেঘলা ও ফাহিমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ধসে পড়ে ইন্দোনেশিয়ার ইনিংস। দলের সর্বোচ্চ ১২ রান আসে ওপেনার মারিয়ার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ৫৮ রানেই অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে বল হাতে ম্যাচসেরা পারফরম্যান্স করেন নাহিদা আক্তার। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌসকে হারায় বাংলাদেশ। এরপর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারির ৪০ রানের জুটিতে ইনিংস গতি পায়। দিলারা ২৭ রান করে ফিরলেও সোবহানা ৪২ বলে দুই চার ও এক ছক্কায় দলের সর্বোচ্চ ৪০ রান করেন।

ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। তিনি ১৮ বলে তিন চার ও এক ছক্কায় ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ, যা পরে সহজেই জয় নিশ্চিত করার জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬