স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়।
যে দল হারবে তারা ছিটকে যাবে শিরোপার রেস থেকে। দুই কিংবদন্তি রোনালদো এবং লুকা মদ্রিচ একে অপরের মুখোমুখি হচ্ছেন। হয়তো নিজেদের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলে ফেলবেন এদিন।
গ্রুপ পর্বের খেলায় ‘কে’ গ্রুপ ছিল পর্তুগাল। আর ক্রোয়াটরা ছিল ‘এল’ গ্রুপে। দুদলই নিজেদের গ্রুপে রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। এক জয় ও দুই ড্রয়ে পর্তুগালের সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। আর তিন ম্যাচে দুটি জয় ও একটিতে হেরে ৬ পয়েন্ট অর্জন করে ক্রোয়েশিয়া।
শক্তিমত্তা কিংবা র্যাঙ্কিংয়ের বিচারে ক্রোয়েশিয়ার চেয়ে আজ এগিয়েই থাকবে পর্তুগাল। র্যাংকিংয়ের আট নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। সেখানে ক্রোয়াটদের অবস্থান ১৩ নম্বরে।
দুদল একে অপরের বিপক্ষে এখন পর্যন্ত মাঠে নেমেছে মোট ১০টি ম্যাচে। এর মধ্যে সাতটিতেই জয় পেয়েছেন রোনালদোরা। অন্যদিকে ক্রোয়েশিয়া জিতেছে মাত্র একটিতে। আর বাকি দুটি হয় ড্র। শেষবার উফেয়া নেশন্স লিগে মুখোমুখি হয়েছিল দুদল। ২০২৪ সালের ১৮ নভেম্বরে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছিল।
প্রেডিকশন কার পক্ষে?
অপ্টা সুপারকম্পিউটারের হিসেবেও আজকের ম্যাচে শেষ হাসি হাসবে পর্তুগাল (portugal vs croatia prediction)। অপ্টা বলছে, এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৬। আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯.৬ শতাংশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available