• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৬:৪৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৮

শিগগিরই চালু হতে পারে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস শিগগিরই পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪।

২ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে কাজ চলছে এবং এ বিষয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তারা ট্রেন চলাচল পুনরায় শুরু করার বিষয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকের পর মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

এছাড়া রেলপথের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বুকিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক এই রেলসেবা স্থগিত রয়েছে।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও টুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় চালু হতে পারে।

সূত্র: জি-২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২





জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:৪৯