আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে যাত্রীবাহী জাহাজ এমভি জুন অ্যাস্টারে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছেন।
১৬ সেপ্টেম্বর বুধবার ফিলিপাইন কোস্ট গার্ড জানায়, আগুনে প্রাথমিকভাবে উদ্ধার হওয়া এক ক্রু সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মৃতের সংখ্যা ৭৭-এ পৌঁছেছে। এ ঘটনায় ৪৩ জন জীবিত আছেন।
ফিলিপাইন কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, এমভি জুন অ্যাস্টারে মোট ১২৮ জন ছিলেন। জাহাজের তালিকায় ১৩২ জনের নাম থাকলেও যাচাইয়ের পর দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি। পরে ওই চারজনকে জীবিত অবস্থায় শনাক্ত করা হলে নিখোঁজের সংখ্যা ১২ থেকে কমে আটজনে দাঁড়ায়।
জাহাজটিতে ৯ সেপ্টেম্বর রাতে আগুন লাগে। এটি ম্যানিলা থেকে যাত্রা করে পালাওয়ান প্রদেশের করোনের দিকে যাচ্ছিল। আগুন লাগার সময় জাহাজটি করোন থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে ছিল। আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজের যাত্রী তালিকা ও টিকিটের তথ্য যাচাইসহ উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আগুন লাগার কারণ এবং দুর্ঘটনার সময় জাহাজে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available