• ঢাকা
  • |
  • রবিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:২০:১১ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম

৭ জুলাই ২০২৬ সকাল ০৮:৪০:৫২

যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম। ৭ জুলাই মঙ্গলবার সেটেল স্টেডিয়ামে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।

ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। মাত্র ৯ম মিনিটের লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে।

ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরে। যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই ক্যাটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল।

৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন ক্যাটেলারে। প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম।

দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে বেলজিয়াম।

ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোল আসে রোমেলু লুকাকুর পা থেকে। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে গেল বেলজিয়াম। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি
১৮ জুলাই ২০২৬ রাত ০৯:৪২:৩২





বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৮


ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
ট্রাম্পের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা
১৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১



Follow Us