• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪১:১৪ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে

২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৯

বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটিতে বড় সংগ্রহের আশা জাগিয়েছিল। তবে তাদের বিদায়ের পর দ্রুত ব্যাটিং ধস নামে টাইগারদের ইনিংসে। শেষ ২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে অলআউট হয় সফরকারীরা।

হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭ ওভার ২ বল ব্যাট করে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল হক।

ইনিংসের শুরুতে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। নিউম্যান ন্যামহুরির করা বলে এলবিডব্লিউর আবেদনে আউট দেন আম্পায়ার। ডিআরএস না থাকায় সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় জয়কে। তিনি ১৭ বলে ২ রান করেন।

এরপর সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল হক। সাদমান করেন ২০ রান। পরে মুমিনুল ও শান্ত ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন।

তবে মুমিনুল ৬০ রান করে ফেরার পরই ভেঙে পড়ে বাংলাদেশ দলের ইনিংস। শান্ত ৭৩ বলে ১৯ রান করে আউট হন। এরপর মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়সহ কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

শেষ পর্যন্ত বড় সংগ্রহের আশা নিয়ে শুরু করা ইনিংস ১৪০ রানে থেমে যায় বাংলাদেশ দলের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:০৬

রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
রেকর্ড গড়লেন অজয়ের দৃশ্যম ৩
৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:১৮