• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৪০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

২৬ জুন ২০২৬ বিকাল ০৩:৩৩:৪১

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। ফলে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে বিদায়ের আগে জয় দিয়েই আসর শেষ করেছে তুর্কিরা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কর্নার থেকে আসা বল দারুণ এক হাফ-ভলিতে জালে পাঠান তিনি। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি তুরস্ককে। ১০তম মিনিটে গুলের গোলে সমতায় ফেরে দলটি।

৩১তম মিনিটে এরেন এলমালের পাস থেকে গোল করে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ওরকুন কোকচু। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন সেবাস্তিয়ান বারহল্টার। এরপর ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে যোগ করা সময়ে তুরস্ক নাটকীয়ভাবে আরেকটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

তবে এই জয়েও টুর্নামেন্টে টিকে থাকা সম্ভব হয়নি তুরস্কের। প্রথম দুই ম্যাচে হারের কারণে তারা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। শেষ ৩২-এর লড়াইয়ে আগামী ২ জুলাই বসনিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১