অনলাইন ডেস্ক: মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে।
২৬ অক্টোবর সোমবার গভীর রাতে সুন্দরীর কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়।
জাহাজের স্টাফ ও বন্দর সূত্রে জানা যায়, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে ঢাকার বাদামতলির উদ্দেশ্যে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি তেলবাহী ট্যাংকার সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ক্ষতিগ্রস্ত হয়ে কয়লা নিয়ে কার্গোটি নদীতে ডুবে যায়। আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন এই জাহাজে থাকা ৯ জন স্টাফ তাৎক্ষণিকভাবে সাঁতরে পাশের অন্য একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এর মাধ্যমে নৌযান চলাচলও স্বাভাবিক আছে। ইতোমধ্যে মালিকপক্ষকে দ্রুত জাহাজটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available