স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ ১৪ জুন বিকেল সাড়ে ৩টায় গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
এর আগে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছেন জ্যোতিরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ রানে আর নিউজিল্যান্ডের কাছে ৬৮ রানে হেরেছে বাংলাদেশ। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, প্রস্তুতি ম্যাচে হারলেও ভালো করার সম্ভাবনা রয়েছে মূল বিশ্বকাপে।
তিনি বলেন, ‘স্কটল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশনে কিছুটা পার্থক্য আছে। ইংলিশ কন্ডিশনের উইকেটগুলো ভালো থাকে। প্রস্তুতি ম্যাচ দিয়ে এখানে মানিয়ে নেওয়ার ব্যাপার ছিল। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে।
জ্যোতিরা যে দুটি দলকে হারাতে চান, তারা হলো নেদারল্যান্ডস ও পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা এবং ভারতকেও হারাতে চান তারা। টি২০ ক্রিকেটে তাদের বিপক্ষে ভালো করার রেকর্ড থাকায় এই প্রত্যাশা। বাংলাদেশ ১৭ জুন অস্ট্রেলিয়া, ২৫ জুন ভারত আর ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ‘এ’ গ্রুপ। বি গ্রুপে খেলবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
তবে গত কয়েক মাসে বাংলাদেশের মেয়েরা নিজেদের ক্রিকেটে উল্লেখযোগ্য উন্নতির ছাপ রেখেছে। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স এবং ফিল্ডিংয়ে আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণতা দেখা গেছে। বিশেষ করে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণদের সমন্বয় দলটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। ফলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available