• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:০৮:৩৫ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

ম্যাচ হারল, আবার ৮ রেড কার্ডও পেল ব্রাজিল

১১ জুন ২০২৬ সকাল ০৮:৪১:৪১

ম্যাচ হারল, আবার ৮ রেড কার্ডও পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচে ৮ রেড কার্ড! পাঠকরা ভুল কিছু পড়ছেন না। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে এমন ঘটনাই ঘটেছে।

ম্যাচটি শেষ হয়েছে চরম উত্তেজনা, বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে। ফোর্তালেজায় অনুষ্ঠিত ম্যাচে খেলোয়াড়, কোচ ও স্টাফ মিলিয়ে ব্রাজিল দলের আটজন সদস্য রেড কার্ড দেখেন। ম্যাচের পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হয় পুলিশকেও।

ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র। সেটাও আত্মঘাতী গোলে। ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলা চাগাসের আত্মঘাতী গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচের শুরুতে এমন কিছু হবে তেমন আঁচ পাওয়া যাচ্ছিল। দুই দলের ফুটবলাররাই মাঠের সুন্দর ফুটবলের পরিবর্তে পেশিশক্তি প্রদর্শনীতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ম্যাচের শেষ দিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ব্রাজিল দলের মোট আটজন সদস্য, খেলোয়াড় ও স্টাফ রেড কার্ড দেখেন। স্বাগতিক দল ম্যাচ শেষ করে মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে।

খেলা শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ব্রাজিলিয়ান খেলোয়াড়রা প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জামসহ পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাজিলের প্রধান কোচ আর্থার এলিয়াসও বহিষ্কৃতদের তালিকায় ছিলেন। প্রথমার্ধে জার্সির রঙ নিয়ে বিতর্কের সময় তিনি হলুদ কার্ড দেখেন। পরে ৭৭তম মিনিটে বল দূরে লাথি মারায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার সঙ্গে দলের আরও তিনজন স্টাফকেও লাল কার্ড দেখানো হয়।

অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রের এমিলি সনেটকে ধাক্কা দেওয়ায় ব্রাজিলের ফরোয়ার্ড বিআ জেনেরাত্তো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এরপর তারসিয়ানে যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে রেফারি পাওলা সেবোলাদা লোপেজের সঙ্গে তর্কে জড়ানোর কারণে ব্রাজিলের ফরোয়ার্ড কেরোলিনকেও বহিষ্কার করা হয়। একইভাবে বিদ্রূপাত্মকভাবে হাততালি দেওয়ার অভিযোগে লাল কার্ড দেখেন লুদমিলা।

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ এমা হায়েস বলেন, ‘ব্রাজিলের প্রতি আমার অনেক সম্মান রয়েছে এবং এটি এমন একটি অভিজ্ঞতা, যা আমি কখনও ভুলব না।' এই ম্যাচের আগে শনিবার অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল।

আগামী বছর ফিফা বিশ্বকাপ ২০২৭ আয়োজন করবে ব্রাজিল। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার লিন্ডসে হেপস বলেন, ‘আমি আশা করি বিশ্বকাপের ফাইনাল এমন দৃশ্যের সাক্ষী হবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




‘সব দোষ মাহফুজ আলমের’
‘সব দোষ মাহফুজ আলমের’
১১ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২২







Follow Us