• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫০:১৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

১১ জুন ২০২৬ সকাল ১০:০৫:০৬

রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

১০ জুন বুধবার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও)  ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ প্রতিদিন সূত্রে জানা যায়, ৯ জুন মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নোবেল জয়ী ইউনূসকেই কেন দেওয়া হলো ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’? নেপথ্য কী

নিহত খোরশেদ বালা চরসেনসাস বালা কান্দি গ্রামের মৃত্যু নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বালা চরসেনসাস বাজারের দোকানের কাজ শেষে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে রাস্তার পাশের খড়ের স্তূপ থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বললেও পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, রাসেল রাসেল ভাইপারে কাটা একজন রোগী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল।

আরও পড়ুন

আজ বিশ্ব খাদ্য দিবস

সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন। খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরে তাকে বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬