• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০২:৫৮:৪২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

১৭ মে ২০২৬ দুপুর ০২:১০:৪৯

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সন হিউং-মিন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ, এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছিলেন তিনি।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো ঘোষিত দলে রেখেছেন বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জাই এবং পিএসজির মিডফিল্ডার লি কাং-ইনকে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ফেইনুর্ডের মিডফিল্ডার হোয়াং ইন-বিওম, যিনি গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন।

বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া খেলবে গ্রুপ ‘এ’ তে। দলটির তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মেক্সিকোয়। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ১৮ জুন স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৪ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে এশিয়ার দলটি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ার টানা ১১তম অংশগ্রহণ। ১৯৮৬ সাল থেকে নিয়মিতভাবে বিশ্বকাপে খেলছে দেশটি। ২০০২ সালে তারা সেমিফাইনাল খেলেছিল। এছাড়া ২০১০ ও ২০২২ বিশ্বকাপে পৌঁছেছিল শেষ ষোলোতে।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: জো হিয়ন-উ, কিম সেউং-গ্যু, সং বুম-কিউন।

ডিফেন্ডার: কিম মিন-জাই, চো ইউ-মিন, লি হান-বিওম, কিম তাই-হিয়ন, পার্ক জিন-সিওব, লি গি-হিউক, লি তাই-সিওক, সিওল ইয়ং-উ, ইয়েন্স কাস্ট্রপ, কিম মুন-হোয়ান।

মিডফিল্ডার: ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বিওম, কিম জিন-গ্যু, বে জুন-হো, ইওম জি-সুং, হোয়াং হি-চান, লি ডং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।

ফরোয়ার্ড: ওহ হিয়ন-গ্যু, সন হিউং-মিন, চো গ্যু-সুং।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪