• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৪:৩২ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

শ্রীলঙ্কার বিপক্ষে বাঘিনীদের দল ঘোষণা, রয়েছে চমক

১২ এপ্রিল ২০২৬ রাত ১০:০৩:২৬

শ্রীলঙ্কার বিপক্ষে বাঘিনীদের দল ঘোষণা, রয়েছে চমক

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি এর আগে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

এছাড়া ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা সাত বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন। আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিন তারা সরাসরি রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। রাজশাহীতে দুই দিন প্রস্তুতি অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে যাত্রা করবে দুই দল। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯