• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১৮:২৪ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

ইউরোপের মঞ্চে বড় লড়াই, সেমির লক্ষ্যে নামছে চার জায়ান্ট

৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৫:৩৯

ইউরোপের মঞ্চে বড় লড়াই, সেমির লক্ষ্যে নামছে চার জায়ান্ট

স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। একই দিনে মাঠে নামবে লিভারপুল ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

লা-লিগার সাম্প্রতিক ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবারও অ্যাথলেটিকোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে কথার লড়াইয়ে না গিয়ে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জানান, দলের মূল লক্ষ্য দুই লেগেই জয় নিশ্চিত করে সেমিফাইনালে জায়গা করে নেওয়া।

সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমাদের মনোযোগ শুধুই মাঠের খেলায়। বার্সেলোনার নিজস্ব খেলার ধরণ আছে, খেলোয়াড়রা সেটাই অনুসরণ করবে। অ্যাথলেটিকোর বিপক্ষে শুরু থেকেই মনোযোগী থাকতে হবে।’

অন্যদিকে, অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ সবসময়ই কঠিন, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল। বার্সেলোনা নিজেদের মাঠে খুব শক্তিশালী দল। তবে আমরা বিশ্বাস করি, জয় নিয়েই ফিরতে পারব।’

ম্যাচের আগে আলোচনায় এসেছে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের আচরণ। লা-লিগার ম্যাচে তার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেও কোচ ফ্লিক আবারও তার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘ইয়ামালের বয়স মাত্র ১৮। সে অসাধারণ প্রতিভাবান। এমন ঘটনা ম্যাচে ঘটতেই পারে, আমি সবসময় তাকে সমর্থন করব।’

অন্যদিকে, সিমিওনে মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া অঁতোয়ান গ্রিজম্যানের প্রশংসা করেন। তার ভাষায়, ‘গ্রিজম্যান বর্তমান প্রজন্মের জন্য একজন স্মরণীয় ফুটবলার। দলের জন্য তার অবদান অসাধারণ।’

এদিকে, একই রাতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। এফএ কাপে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লিভারপুল। অন্যদিকে, পিএসজি কোচ লুইস এনরিকে আত্মবিশ্বাসী হলেও নিজেদের ফেভারিট মানতে নারাজ।

চ্যাম্পিয়নস লিগের এই দুই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮



ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩



বাড়ল সোনার দাম
বাড়ল সোনার দাম
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৩:০৮

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৮:৫৩