• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৩:৩২

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। তাদের দেয়া ১৭৬ রানের টার্গেটে ১১৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

কলম্বোয় এ ম্যাচেও হাত মেলাননি দুদলের অধিনায়ক। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান অধিনায়ক সালমান আগা। এরপর ঈশান কিশানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে পাল্টা প্রতিরোধ ভারতের। মাঝে উসমান তারিক ও সাইম আইয়ুবের স্পিনে পথ হারায় দলটির মিডল অর্ডার। ৩২ রান করে ফেরেন অধিনায়ক সুরিয়া কুমার। শেষ দিকে শিবাম দুবের ২৭ রানের ক্যামিওতে ১৭৫ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। ৬ রান করে আউট সাইম আইয়ুব। দলীয় ৩৪ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। অন্য প্রান্তে লড়ে যাচ্ছিলেন উসমান খান। ৩৪ বলে ৪৪ করা উসমান আউট হলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান। ২৩ রান করেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। ১১৪ রানে থামে দলটির ইনিংস।

আরও পড়ুন

যে কারণে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান

ভারতের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, আক্সার প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬