• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

যে ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান: এনডিটিভি

৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৫

যে ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান: এনডিটিভি

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়াসহ আন্তর্জাতিক ক্রিকেট (আইসিসি) কাউন্সিলের কাছে তিনটি বড় দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, দাবিগুলো সামনে রেখে আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি।

সূত্রের দেয়া তথ্যমতে এনডিটিভি জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি রোববার লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি তোলা হয়–

আরও পড়ুন

যে কারণে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান

১. বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ
২. বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান
৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব।

সূত্র আরও জানায়, পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনও অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও বৈঠকে বসবেন।

গত মাসে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। যদিও আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতের বাংলাদেশ দলের কোনো নিরাপত্তা হুমকি নেই।

আরও পড়ুন

জ্যাকসনের জোড়া জাদুতে ম্যানসিটির শতভাগ জয়ের রথ থামাল অ্যাস্টন ভিলা

এরপর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। আইসিসির বৈঠকের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই অচলাবস্থা নিয়ে আলোচনা করেন।

আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা ব্যবহার করে ম্যাচ খেলতে অস্বীকৃতির যৌক্তিকতা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির অবস্থানে এই হঠাৎ পরিবর্তন দেখা যায়। বিশেষ করে দায়িত্ব সরকারের ওপর চাপানোর পিসিবির চেষ্টা নিয়ে প্রশ্ন তোলে আইসিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬