• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪১:১০ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ ইস্যুতে উত্তেজনা: জরুরি বৈঠকে লাহোরে বিসিবি সভাপতি

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫:৩৮

বিশ্বকাপ ইস্যুতে উত্তেজনা: জরুরি বৈঠকে লাহোরে বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব উঠলেও তা নাকচ করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

Ad

এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন পাকিস্তান প্রকাশ্যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

Ad
Ad

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোরে পৌঁছান। রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরবর্তীতে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। সরকারের এই ঘোষণার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।

ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি, সম্প্রচার সংস্থা, স্পনসর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি।

এমন পরিস্থিতিতে বিষয়টি দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ভেতরে ও বাইরে চলছে টানা আলোচনা এবং কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো সমঝোতা হবে কিনা, নাকি পাকিস্তানকে অবস্থান পরিবর্তনে রাজি করানো হবে—সবকিছুই নির্ভর করছে এই জরুরি বৈঠকের ফলাফলের ওপর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
ইসলামাবাদে হামলায় নিহত বেড়ে ৩৬, দায় নিল আইএস
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৮:১০


কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩১:০৭


ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:১৩



ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দেবে না ইতালি
ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দেবে না ইতালি
৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:০৪



Follow Us