• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:০৩ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মোস্তাফিজ ইস্যু

বিশ্বকাপের ম্যাচ সরাতে চাইছে বাংলাদেশ, ভারতীয় বোর্ড বলল ‘দুঃস্বপ্ন’

৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৩:১২

বিশ্বকাপের ম্যাচ সরাতে চাইছে বাংলাদেশ, ভারতীয় বোর্ড বলল ‘দুঃস্বপ্ন’

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারছেন না। ভারতে চলমান বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণে পরিস্থিতি ক্রমেই বৈরী হয়ে উঠছে। এ অবস্থায় বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর কথা ভাবছে।

এই খবরের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই বলেছে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন হবে। তারা একে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’ বলে উল্লেখ করেছে।

মোস্তাফিজুর রহমান ও আইপিএল বিতর্কের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চিঠিতে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ থাকবে।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে আছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে।

বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায়, আর একটি মুম্বাইয়ে। তবে বিসিসিআই মনে করে, এখন সূচি বদলানো প্রায় অসম্ভব। পিটিআইকে একটি সূত্র জানায়, ‘কারও ইচ্ছেমতো ম্যাচ বদলানো যায় না। এটি লজিস্টিক দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলের বিমান, হোটেল সব বুক করা।’

সূত্র আরও জানায়, ‘প্রতিদিন তিনটি করে ম্যাচ আছে, তার একটি শ্রীলঙ্কায়। সম্প্রচার দলও জড়িত। তাই বলা সহজ, করা কঠিন।’

আরও পড়ুন

শ্রীলঙ্কা-ভুটানের ম্যাচ ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর। আইপিএল ২০২৬-এর আগে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর তাকে দলে রাখেনি। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মোস্তাফিজকে ছাড়তে হয় ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বিবেচনায়।

এরপর শনিবার রাতে জরুরি বৈঠক করে বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশেও বিষয়টি আইসিসির কাছে তোলা হচ্ছে। সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে নিরাপদ বোধ করবে না। তাই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করছি।’

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ হবে মুম্বাইয়ে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২