• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:১৭:৫৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ফিক্সিং সন্দেহে বিপিএল থেকে বাদ বিজয়, মোসাদ্দেক ও আলাউদ্দীন বাবু

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৪৩:০১

ফিক্সিং সন্দেহে বিপিএল থেকে বাদ বিজয়, মোসাদ্দেক ও আলাউদ্দীন বাবু

স্পোর্টস ডেস্ক: ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে অন্তত ৯ ক্রিকেটারের নাম বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দীন বাবু। ফলে আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না অভিযুক্ত এসব ক্রিকেটারের।

২৯ নভেম্বর শনিবার দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানেই তাদের নাম নিলাম থেকে বাদ দেয়ার ঘোষণা দেয়া হয়। এদিকে কয়েক দফা পেছানোর পর আগামীকাল ৩০ নভেম্বর রোববার বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে খসড়া তালিকায় অভিযুক্ত ক্রিকেটারদের নাম অন্তর্ভুক্ত থাকলেও, দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের দেয়া সুপারিশ ছিল অভিযুক্তদের যেন নিলামে না রাখা হয়। তারই পরামর্শে বিপিএল গভর্নিং কাউন্সিল নিলামের তালিকা থেকে তাদের নাম তুলে নিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪