• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫২:০৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের ৩ তারকা ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব

১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২৮:৪৩

পাকিস্তানের ৩ তারকা ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটার ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানসহ তিন ক্রিকেটারকে তলব করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়।  

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও সুপার

সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নেয়। পরে ফোন দুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর এনসিসিআইএ তদন্তের অংশ হিসেবে দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায়।

তবে ঠিক কী কারণে পিসিবি ক্রিকেটারদের মোবাইল ফোন জব্দ বা নিজেদের হেফাজতে নিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি বোর্ড।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর লর্ডসে পরাজয়ের পর জরুরি পদক্ষেপ নেয় পিসিবি। দল থেকে সাত ক্রিকেটার ও দুই কোচকে সরিয়ে দেওয়া হয়।

দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, আমের জামাল, আওয়াইস জাফর ও খুররম শাহজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭