• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫১:১২ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান এখন ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১২

বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান এখন ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অধিনায়ক হওয়ার খবর জানিয়েছেন তিনি। তাঁর বাবা ইয়াওর খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী দলকে নেতৃত্ব দেবেন আনিসা। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ও ইংল্যান্ডসহ ১৪টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে।

খেলাধুলার পাশাপাশি ব্যবসা ও বিনোদনজগতেও পরিচিতি রয়েছে আনিসার। তিনি পেশায় পরামর্শক এবং জনপ্রিয় খাবারের ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন তিনি।

বিবিসি ওয়ানের জনপ্রিয় বাস্তবধর্মী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হয়ে যুক্তরাজ্যে পরিচিতি পান আনিসা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৭ সালে কাবাডি খেলা শুরু করেন তিনি। পরে জায়গা করে নেন ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে। ২০২৪ সালের ইউরোপীয় বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি।

আনিসার শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে প্রথমে রেস্তোরাঁ ব্যবসা এবং পরে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। ইয়াওর খান যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাইবোনের মধ্যে আনিসা সবার ছোট।

বাংলাদেশি বংশোদ্ভূত আনিসার ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হওয়ার ঘটনা প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দিয়ে নিজের ক্রীড়াজীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪২:২০


জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি আজ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:১০:৪৫



আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৩৭




সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৪:৪৭