• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৪২ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া

২৬ জুন ২০২৬ দুপুর ০২:৩৩:৫৪

প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। সেই লক্ষ্য পূরণ করে নকআউট পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ এ জায়গা করে নিয়েছে এএফসি অঞ্চলের দলটি।

এই ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, জয় না পাওয়ায় বিশ্বকাপে প্যারাগুয়ের যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

ম্যাচের প্রথমার্ধে তুলনামূলকভাবে ছন্দে ছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে আক্রমণের ধার বাড়ায় প্যারাগুয়ে। বলের দখলে আধিপত্য বিস্তারের পাশাপাশি একাধিক সুযোগও তৈরি করে দক্ষিণ আমেরিকার দলটি। কিন্তু শেষ পর্যন্ত কোনো সুযোগই গোলে রূপ দিতে পারেনি তারা।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলেই খেলেছে অস্ট্রেলিয়া। আক্রমণে খুব বেশি না গেলেও সংগঠিত রক্ষণে প্রতিপক্ষকে আটকে রেখে প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় সকারুসরা।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। আগের আসরেও তারা শেষ ষোলোতে উঠেছিল। এবার শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘জি’ গ্রুপের রানারআপ দল। তবে গ্রুপটির খেলা শেষ না হওয়ায় সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us