• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১২:০০ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

ইতিহাস গড়ে বিশ্বকাপের আরও কাছাকাছি বাংলাদেশ!

১৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩০:১৩

ইতিহাস গড়ে বিশ্বকাপের আরও কাছাকাছি বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: এ যেন ভিন্ন এক বাংলাদেশ দল। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটিতে গড়েছে কোনো না কোনো রেকর্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ নারী ক্রিকেট দল গড়েছে নতুন এক ইতিহাস। স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের আরও কাছাকাছি বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে। জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে স্কটল্যান্ড।

আরও পড়ুন

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (১৩ নভেম্বর ২০২৬)

এর আগে ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল বাংলাদেশ। ৫ দিনের ব্যবধানে নিজেদের রেকর্ড ভেঙেছেন জ্যোতি-শারমিনরা। আরও একবার দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাট থেকে আসে ৫৯ বলে ১১টি চারে অপরাজিত ৮৩ রানে। এছাড়া, অর্ধশতক করেন দুজন। ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তি দুজনের ব্যাট থেকেই আসে ৫৭ রান।

চলমান আসরে শক্তিশালি ওয়েস্ট ইন্ডিজকে হারালেও বাংলাদেশের সামনে সেই সুযোগ পায়নি স্কটল্যান্ড। নাহিদ আক্তার ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে সামনে স্কটিশ মেয়েরা দাঁড়াতেই পারেনি সেভাবে। যদিও প্রিয়ানাজ চ্যাটার্জি ও র‌্যাচেল স্ল্যাটার চেষ্টা করেছিলেন। দুজনের ব্যাট থেকেই আসে ৬১ করে রান। তবে, বাংলাদেশ আগেই জয়ের পথ সুগম করে রেখেছিল।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা। ১০ ওভারে ৪৩ রান খরচায় জান্নাত পান ২ উইকেট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬





দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২০