• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৬:০০ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

তাহলে কি ব্রাজিলের জার্সি গায়ে আর মাঠে নামবেন না নেইমার?

৬ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৫:৪০

তাহলে কি ব্রাজিলের জার্সি গায়ে আর মাঠে নামবেন না নেইমার?

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তিনি।

ব্রাজিলের শীর্ষ ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের।

২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়ার পর নেইমার সেলেসাওদের হয়ে সর্বাধিক ৮০টি গোল করেন। জাতীয় দলের হয়ে তার ঝুলিতে রয়েছে চারটি হ্যাটট্রিক। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে করেছেন সর্বোচ্চ নয়টি গোল।

ব্রাজিলের হয়ে তিনি জিতেছেন ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৬ রিও অলিম্পিকের ফুটবলে স্বর্ণপদক। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে তিনি ব্রাজিল ফুটবলের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

উল্লেখ্য, শেষ ষোলোতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

সূত্র: গ্লোবো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us