• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৮:৫৭ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ

৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৫:৪৮

ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: এল ক্লাসিকো জয়ের পর দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল। ৭ নভেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, আরদা গুলের ও কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট অর্জন করেছে রিয়াল।

তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলেছে কাতালান ক্লাবটি। ৮ নভেম্বর রোববার তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে তারা। ২৮ পয়েন্ট নিয়ে থাকা অ্যাটলেটিকো জিততে পারলে দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ পাবে।

দুই সপ্তাহ আগে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো জয়ের পর থেকেই আত্মবিশ্বাসী রিয়াল। ভ্যালেন্সিয়ার মাঠেও শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে সফরকারীরা। আক্রমণ ও মাঝমাঠের সমন্বয়ে স্বাগতিকদের রক্ষণে চাপ সৃষ্টি করে একে একে তিনটি গোল আদায় করে নেয় তারা।

আরও পড়ুন

আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং রেফারির সঙ্গে অসদাচরণের কারণে পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার শেষ ম্যাচে এদিন মাঠের বাইরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গে খেলেন ইয়ান দিয়োমান্দে। মাঝমাঠে ছিলেন আরদা গুলের, জুড বেলিংহাম, বার্নার্দো সিলভা ও অরেলিয়াঁ চুয়ামেনি। অন্যদিকে মাঝমাঠের খেলোয়াড় হলেও অধিনায়ক ভালভার্দে রাইট ব্যাক হিসেবে দায়িত্ব পালন করেন।

ম্যাচের ২৮ মিনিটে দুর্দান্ত এক শটে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। এমবাপ্পের ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে ফিরে এলে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান উরুগুইয়ান এই ফুটবলার।

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তুরস্কের মিডফিল্ডার আরদা গুলের। জুড বেলিংহামের ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে তার সামনে চলে আসে। অরক্ষিত অবস্থায় কাছ থেকে প্রথম স্পর্শেই বল জালে জড়ান তিনি। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

আরও পড়ুন

ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভ্যালেন্সিয়া। তবে রিয়ালের আক্রমণ ঠেকাতে বারবার কঠিন চ্যালেঞ্জ করতে দেখা যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ম্যাচের ৭৫ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে সফরকারীরা।

এবার গোলদাতার ভূমিকায় এমবাপ্পেকে সহায়তা করেন গুলের। বক্সের ভেতরে ফরাসি ফরোয়ার্ডকে নিখুঁত পাস বাড়ান তিনি। সামনে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে।

এর চার মিনিট পরই আরও বিপদে পড়ে ভ্যালেন্সিয়া। এমবাপ্পেকে ফাউল করায় ম্যাচের ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক হোসে গায়া। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

আরও পড়ুন

ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি, লিডের পথে টাইগাররা

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আরও হতাশাজনক পরিস্থিতিতে পড়ল ভ্যালেন্সিয়া। ১২ ম্যাচে মাত্র দুই জয় ও ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে রয়েছে দলটি। চলতি মৌসুমে নিজেদের মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি তারা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৫০

আজ কালীপূজা
আজ কালীপূজা
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩১

আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০১:১৯