• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫১:৩৬ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৩০

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা আগামীকাল ৯ নভেম্বর সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

৭ নভেম্বর শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবরা।

সফরকালে ঢাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

আরও পড়ুন

জিয়াউর রহমানই এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন দিনের এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন ডাচেস। পাশাপাশি কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন ডাচেস অব এডিনবরা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৫০

আজ কালীপূজা
আজ কালীপূজা
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩১

আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখা যাবে (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০১:১৯