• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২৪:০৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫০:২৪

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে শুরুটা কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখছে বাংলাদেশ পুরুষ হকি দল। পুল ‘এ’-এর ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমে গোল হজম করেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। আমিরুল ইসলামের জোড়া গোল ও রাসেল মাহমুদ জিমির এক গোলের সুবাদে শনিবার ইন্দোনেশিয়াকে ৩–১ গোলে হারিয়েছে আশরাফুল ইসলামদের দল।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ফাতুর মোছামাদের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। তবে গোল খাওয়ার পর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করে বাংলাদেশ। পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফেরে দলটি। একাদশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান মুছে দেন আমিরুল ইসলাম।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই আক্রমণে ওঠে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বাংলাদেশের উল্লাস। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আমিরুল। তার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এর ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান জিমি। ৩৭ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশের জয়কে অনেকটাই নিশ্চিত করে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩–১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

চলতি এশিয়ান গেমসে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৫–১ গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

অবশ্য টুর্নামেন্টের শুরুটা ছিল হতাশার। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫–০ এবং পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর। ওই ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে আশরাফুলরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ
শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৫:১৭

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৪:১৭

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৪:৪৩